স্বভাবে বাঙ্গালী।
আমরা বাঙ্গালী জাতি। আমরা এমন এক জাতি। আমরা জানিনা বাঙ্গালী হিসেবে কি আমরা লজ্জিত না কি গর্বিত।
তবে আমরা না কি প্রতিবাদি আর বিদ্রোহী জাতি। আমরা মাছে ভাতে বাঙ্গালী হলেও, আমরা সবচেয়ে বেশি যেটায় সন্তুষ্ট সেটা হলো নতুন ইস্যু। তবে ইস্যুটা একটু পুরাতন হলে, সেটা আর আমাদের চলবে না। আমরা কখনো গর্জেউঠি ধর্ষণের বিরুদ্ধে, সীমান্তে হত্যার বিরুদ্ধে কখন ও বা নিজেরা নিজেদের বিরুদ্ধে। তবে তা নতুন কোন ইস্যু আসার আগে পর্যন্ত। যত বড় ইস্যুই হোক নতুন ইস্যু পেলে আগেরটা মিলয়ে যায়। তাই আমরা মেজর সিনহা হত্যার ঘটনা মিলিয়ে দেই টিকটকার অপু ভাইর নাচানাচিতে। একটার পর একটা ইস্যু আসতেই থাকে আমাদের ও গর্জন চলতেই থাকে, বাঙ্গালী বলে কথা!।তবে আমরা শিক্ষিত জাতি। না না আমরা পড়ালেখা করে নতুন কিছু আবিষ্কার করতে চাই না। আর যদি আবিষ্কার করি সেটা দেশের বাহিরে।আর আমরা পড়ালেখা করি পাশের বাসার আন্টি কি বলবে আর বউকে তো চাকরি করে খাওয়াতে হবে না কি?.. আমরা বিশ্বের প্রথম বা অন্যতম তবে তা দূর্নীতিতে। তবে মহাকাশে কিন্তু আমরা ও ঘুরতে যাই। কি বিশ্বাস হয় না? হা হা, মহাকাশে ঘুরতে যাই বলেই তো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে হলের পিছনে গাজা গাছ পাওয়া যায়।আমরা ও দেশ নিয়ে গবেষণা করি। বিশ্বাস না হলে চায়ের দোকানে উঁকিদিয়ে দেখুন। এ দেশের গ্রামগঞ্জে কৃষকের হালের গরুবুড়া (কর্মক্ষম ) হলে সেইটা কুরবানি দেয়। আর শহরে কারো অবসরের বয়স হলে সে মন্ত্রী হয়। তা না হলে কি আর রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলা যায়। এদেশে আপনি দেশের বিরুদ্ধে বললে ও আপনি দেশ প্রেমিক,যদি প্রতিবেশি দেশের বিরুদ্ধে বলেন তাহলে আবরারের মতো মরতে হবে। একটা স্বস্তির কথা হলো আমরা স্বাধীন নাগরিক তবে এই লেখার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার বিধান আছে কি না আল্লাহ জানেন। তাই আর লেখার সাহস হলো না।Tamim Hasan
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন