স্বভাবে বাঙ্গালী।
আমরা বাঙ্গালী জাতি। আমরা এমন এক জাতি। আমরা জানিনা বাঙ্গালী হিসেবে কি আমরা লজ্জিত না কি গর্বিত। তবে আমরা না কি প্রতিবাদি আর বিদ্রোহী জাতি। আমরা মাছে ভাতে বাঙ্গালী হলেও, আমরা সবচেয়ে বেশি যেটায় সন্তুষ্ট সেটা হলো নতুন ইস্যু। তবে ইস্যুটা একটু পুরাতন হলে, সেটা আর আমাদের চলবে না। আমরা কখনো গর্জেউঠি ধর্ষণের বিরুদ্ধে, সীমান্তে হত্যার বিরুদ্ধে কখন ও বা নিজেরা নিজেদের বিরুদ্ধে। তবে তা নতুন কোন ইস্যু আসার আগে পর্যন্ত। যত বড় ইস্যুই হোক নতুন ইস্যু পেলে আগেরটা মিলয়ে যায়। তাই আমরা মেজর সিনহা হত্যার ঘটনা মিলিয়ে দেই টিকটকার অপু ভাইর নাচানাচিতে। একটার পর একটা ইস্যু আসতেই থাকে আমাদের ও গর্জন চলতেই থাকে, বাঙ্গালী বলে কথা!।তবে আমরা শিক্ষিত জাতি। না না আমরা পড়ালেখা করে নতুন কিছু আবিষ্কার করতে চাই না। আর যদি আবিষ্কার করি সেটা দেশের বাহিরে।আর আমরা পড়ালেখা করি পাশের বাসার আন্টি কি বলবে আর বউকে তো চাকরি করে খাওয়াতে হবে না কি?.. আমরা বিশ্বের প্রথম বা অন্যতম তবে তা দূর্নীতিতে। তবে মহাকাশে কিন্তু আমরা ও ঘুরতে যাই। কি বিশ্বাস হয় না? হা হা, মহাকাশে ঘুরতে যাই বলেই তো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে হলের পিছনে গাজ...