উন্মুক্ত আমি।
আমি হিল্লোল,আমি কল্লোল।
আমি সাগরের ঢেউ, দমাতে পারবে না কেউ।
আমি দুর্নিবার, সব ভেঙে করি চুরমার।
আমি উজ্জীবনি শক্তি,করিনা কারো ভক্তি।
আমি অশনি, কাপাতে এসেছি ধরণী।
আমি বর্ষার বৃষ্টি,একের সৃষ্টি।
আমি ভ্রষ্টা, মানিনা কোন আর স্রষ্টা।
আমি ঘুমন্ত,চাটুকারিতায় ডুবন্ত।
আমি উন্মুক্ত, নিজেতেই তৃপ্ত।
আমি মন্দ,উলট-পালট ছন্দ।
আমি কান্না, সুখের অনন্যা।
আমি হাসি,বিরহের বাঁসি।
আমি ছায়া, অদৃশ্যের মায়া।
আমি বিন্দু, আমার ঈস্পা জয়ে সিন্ধু।
আমি অরণি, রাজ করিবো বিশ্ব ধরণী।
#mjhbd77#tamim#hasan@jubayer
Very Nice poem. #mjhbd
উত্তরমুছুন